রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমান–খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস: জরিপ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপে দেখা যায়, ঢাকা-১৭ আসনে ৩৫ শতাংশ ভোটার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ভোট দিতে চান ৩২ শতাংশ ভোটার

এছাড়া ১৫ দশমিক ১ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা কাকে ভোট দেবেন-তা প্রকাশ করতে চান না। এখনও সিদ্ধান্ত নেননি ১০ দশমিক ৭ শতাংশ ভোটার। অন্য প্রার্থীদের ভোট দিতে চান ৩ দশমিক ৭ শতাংশ এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন ৩ দশমিক ৫ শতাংশ ভোটার

সোচ্চার জানায়, আসনটিতে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৫১৫ জন ভোটারের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ২৬৯ জন পুরুষ২৪৬ জন নারী

জরিপের ফলাফলে ঢাকা-১৭ আসনে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা উত্তপ্ত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন গবেষণা প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom