জাতীয়

নিজামীর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


নিজামীর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর চলমান আন্দোলনে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) দুপুরে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

নিজামীর প্রতি শ্রদ্ধা ও মূল্যায়ন

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের জনগণের কাছে একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান আলেমে দ্বীন, দূরদর্শী ইসলামী চিন্তাবিদ এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। তার সততা, বিনয়, উদারতা ও নেতৃত্বগুণ তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই নিজামী ইসলামী আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন এবং পরবর্তী সময়ে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি

জামায়াত আমির দাবি করেন, নিজামীর আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণযোগ্যতা ছিল। তিনি ২০০৬ সালের একটি বৈশ্বিক জরিপে বিশ্বের প্রভাবশালী ৫০০ ব্যক্তিত্বের তালিকায় এবং ২০০৯ সালের জরিপে প্রভাবশালী ৫০ মুসলিম ব্যক্তিত্বের মধ্যে স্থান পান বলে উল্লেখ করেন।

ফাঁসি কার্যকর প্রসঙ্গ

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০১৬ সালের ১০ মে দিবাগত রাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রাজনৈতিক আহ্বান

শেষে ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।


আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম

আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...

২ ঘন্টা আগে


দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা

দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...

৩ ঘন্টা আগে


সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...

৪ ঘন্টা আগে


ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom