সামাজিক যোগাযোগমাধ্যমের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়: মারদিয়া মমতাজ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মারদিয়া মুমতাজ বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত নয়। কোনো নীতি বা সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত যাচাই, সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি-র জন্য নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।
অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৭৩ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। অথচ ২০২৫ সালে মাত্র ১০ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তার ভাষায়, “এটি শুধু অর্থের সমস্যা নয়, বরং প্রশাসনিক ব্যর্থতা। অর্থের অভাব হলে বেতন দেওয়া যেত না, কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াই সম্পন্ন করা হচ্ছে না।”
মারদিয়া মুমতাজ স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা না থাকলেও এসএমসিতে শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়েছে। আবার অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকই এসএমসির প্রধান থাকায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা কঠিন হয়ে পড়ে।
ইংলিশ মিডিয়াম ও কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণে স্বাধীন নিয়ন্ত্রক বোর্ড গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, অনেক এলাকায় ন্যূনতম মান বজায় না রেখেই ছোট ছোট ভবনে স্কুল ও মাদরাসা পরিচালিত হচ্ছে।
ফাজিল ও কামিল ডিগ্রিধারীদের চাকরির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, কাগজে এসব ডিগ্রি সমমান হলেও বাস্তবে অনেক চাকরিতে আবেদন করার সুযোগ দেওয়া হয় না। এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালার প্রয়োজন রয়েছে।
স্কুল ভবন নির্মাণের ক্ষেত্রেও স্থানীয় পরিবেশ ও উপকরণভিত্তিক পরিকল্পনার ওপর জোর দেন এই সংসদ সদস্য। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি বলেন, দেশের সব অঞ্চলে একই ধরনের নকশা প্রয়োগ না করে স্থানীয় বাস্তবতা বিবেচনায় ভবন নির্মাণ করলে খরচ কমবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।
তিনি শিক্ষকদের জন্য ট্যাব বিতরণের পরিকল্পনার সমালোচনা করে বলেন, এর পরিবর্তে শিক্ষার্থীদের জন্য স্টেশনারি, পোস্টার ও সৃজনশীল উপকরণ সরবরাহ বেশি কার্যকর হতে পারে।
কোচিং বাণিজ্য প্রসঙ্গে তিনি প্রস্তাব দেন, স্কুলের শিক্ষকরা অতিরিক্ত ক্লাস স্কুলেই নেবেন এবং এর ব্যয় সরকার বহন করবে। তবে ব্যক্তিগত কোচিং বা টিউশন বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
৪৬ মিনিট আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৭ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
২২ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
