সারাদেশ

‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বহিষ্কার

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বহিষ্কার

ছবি: সংগৃহীত


রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ায় রাজশাহীর ছাত্রদলের এক নেতা দল থেকে বহিষ্কার হয়েছেন। বহিষ্কৃত নেতার নাম মুস্তাফিজুর রহমান মিলন। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে জামায়াত প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। এর আগে তিনি প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি পোস্ট করেছিলেন। শেষ পোস্টে তিনি লেখেন, “দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।”

এই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। একই রাতেই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখার অনুমতি নেই।

বহিষ্কৃত নেতা মুস্তাফিজুর রহমান বলেন, “বহিষ্কারের ঘটনায় ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। তবে বিজ্ঞপ্তিতে আমার ফেসবুক আইডির নাম উল্লেখ করা হয়েছে, অথচ সাংগঠনিকভাবে আমার নাম মিলন পারভেজ। তবে আমি এই বিষয়ে বেশি ভাবছি না।”


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

১ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৭ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১০ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom