‘দাঁড়িপাল্লা’ দলের নির্বাচনী অংশগ্রহণ অযৌক্তিক ও ইতিহাসবিরোধী: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দাঁড়িপাল্লা’ নিয়ে যে দল বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করছে, স্বাধীনতা যুদ্ধে তারা পাকিস্তানকে সমর্থন করেছে। তিনি বলেন, যারা দেশের মুক্তি ও স্বাধীনতার জন্য লড়াই করেছে, তারা তা কখনও মেনে নেবে না।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেবীপুর খুররমখাঁ এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষ ইতিহাসকে ভুলে যায়নি। যারা স্বাধীনতার সময় পাকিস্তানপন্থী অবস্থান নিয়েছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করে আসছে। দলটি দেশব্যাপী উন্নয়ন, ধর্ম ও সম্প্রদায়ের সমন্বয় এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল, দেশের উন্নয়নে ইতোমধ্যেই তা প্রমাণিত। তাই জনগণ আমাদের ওপর আস্থা রাখবেন।
পথসভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। মির্জা ফখরুল দলের প্রতীক ‘ধানের শীষে’ ভোট চাইতে সবাইকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশকে মোনাফেকি, বিভ্রান্তি ও অন্যায় থেকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষা করতে হবে।
মির্জা ফখরুল এ নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি উল্লেখ করেন, এটি তার শেষ নির্বাচন, তাই সবার সহযোগিতা প্রয়োজন।
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১২ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৪ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৬ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
১৬ ঘন্টা আগে
