চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াতের এক ইউনিয়ন আমিরের ভাই নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত হাসাদাহ বাজারের কামিল মাদরাসা গেটের সামনে দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে, বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (২৫) ও তার ভাই হাফিজুর রহমান (৩৫) গুরুতর আহত হন। তাদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢাকার Evercare Hospital Dhaka-এ স্থানান্তর করা হলে রোববার (১ মার্চ) রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান মারা যান। মফিজুর রহমান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন জামায়াত কর্মী খায়রুল ইসলাম (৫৫) ও মাহফুজ (২৮)। অপরদিকে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (৩৫) ও তার বাবা জসীম উদ্দীন (৬৫) আহত হয়েছেন। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন জানান, নির্বাচনের একদিন পর গত ১৩ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান সুটিয়া গ্রামে গেলে জামায়াত কর্মীরা তার ওপর হামলা চালায়। সেই ঘটনার জের ধরেই সংঘর্ষের সূত্রপাত।
অন্যদিকে জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতের নিরপরাধ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পূর্বের ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় জীবননগর উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ডেকেছে জামায়াত। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১০ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
