জাতীয়

চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়িগুলো আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করবেন।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুনর্বাসন কর্মসূচির আওতায় নির্মিত বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে। সেখানে পুনর্বাসন কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে সম্ভাব্য অবতরণস্থলে হেলিপ্যাড নির্মাণ ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। সফরের একটি গুরুত্বপূর্ণ অংশে তিনি পশ্চিম বাঁশখালী এলাকা পরিদর্শন করবেন। সেখানে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি নতুন বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক প্রস্তুতিও জোরদার হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানিয়েছেন, সফর সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত কর্মসূচি হাতে পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বন্যাকবলিত মানুষের পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার আওতায় আসবে।


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

১ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

২ দিন আগে


গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...

২ দিন আগে


সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom