জাতীয়

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ছবি: সংগৃহীত


ঢাকার উত্তরা-মতিঝিল রুটে চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

মহসীন শেখ বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। পরে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় চলাচল শুরু হয়।

এতে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস ব্যাহত হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।


রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া বৈঠকে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট...

৫ ঘন্টা আগে


বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী
বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা...

৬ ঘন্টা আগে


শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত-সুপ্তরা’ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও...

১০ ঘন্টা আগে


ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার
ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার বিষয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom