সর্বশেষ খবর

ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা, লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া।

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা, লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে লাঠি হাতে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জমায়েত শেষে ক্যাম্পাসে টহল দেন তারা। 

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আওয়ামী লীগ দেশে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা প্রহরীর ভূমিকা পালন করব। 

তিনি বলেন, যদি নিষিদ্ধ ছাত্রলীগ চোরাগোপ্তা হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। যেভাবে ১৬ জুলাই তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল শিক্ষার্থীরা। এই ক্যাম্পাসে সন্ত্রাসের ঠাঁই নাই। 

জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াবো। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। 

এর আগে, ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে অবরোধের সমর্থনে শেয়ার করা কিছু ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হয় এবং সেখানে অবরোধ সফল করার নির্দেশ নেওয়া ছিল। তবে ক্যাম্পাসে এমন পোস্টারিংয়ের তথ্য পাওয়া যায়নি।


ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...

৪ দিন আগে


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

২ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

২ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom