ব্রিকস সম্মেলনে তারেক রহমানের সফর বাংলাদেশের সিদ্ধান্ত, স্বাগত জানাতে প্রস্তুত ভারত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের নয়াদিল্লি সফর করবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সরকারের মন্ত্রীদের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানকে স্বাগত জানানোর প্রস্তুতি রয়েছে এবং খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।
ভারতীয় হাইকমিশনার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সাংস্কৃতিক সহযোগিতা, ঐতিহ্য, ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও যাতায়াত আরও সহজ হবে বলে তারা আশা করছেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের বিশেষ অতিথি (আউটরিচ) পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে এই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রপতির বিষয় আলোচনায় থাকতে পারে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে। আগামী শনিবার (১ আগস্ট) রাতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বৈঠকের
১ ঘন্টা আগে
‘গুম-খুন ও রাষ্ট্রীয় মদদে দুর্নীতি নেই’—বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে আন্দালিব রহমান পার্থ
গত ১৭ বছরের সরকারের সঙ্গে তুলনা করলে বর্তমান সরকারের কার্যক্রমকে অনেক ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন সিসি ব্লক ধসকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১ ঘন্টা আগে
ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান শেখ হাসিনা, ঝুঁকির কথা জেনেও ফেরার ইচ্ছা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেপ্তার, কারাবন্দি হওয়া কিংবা হত্যার আশঙ্কা থাকলেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি।বার্তা সংস্থা এএফপিকে ই-মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, “আমাকে হত্যা করা হতে পারে। আমাকে গ্রেপ্তার করা হতে পারে।...
৩ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতার ফল: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফল হিসেবেই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল। তার মতে, ওই সময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে...
৪ ঘন্টা আগে
