জাতীয়

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সব বোর্ড-বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সব বোর্ড-বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

ছবি: সংগৃহীত


দেশে চলমান আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমান পরীক্ষাসহ সব শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্তত সাতটি জেলা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখ লাখ পরীক্ষার্থী নিরাপত্তা ঝুঁকি, মানসিক বিপর্যয় এবং যাতায়াত সংকটের মুখে পড়েছেন। বর্তমানে প্রায় ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি এবং ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ছাত্রদল জানায়, বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণও বন্যার পানিতে নষ্ট হয়েছে।

সংগঠনটির মতে, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত থাকলে মেধার সুষ্ঠু মূল্যায়ন ব্যাহত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না। তাই বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখাই সবচেয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হবে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা এবং ভবিষ্যতের বিষয়ে সংবেদনশীল থাকবে বলে তারা বিশ্বাস করেন। সে বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরবর্তীতে নতুন সময়সূচি ঘোষণা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বন্যাকবলিত এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।


সংসদ ভবনের মসজিদেও চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, বিষয়টি সংসদে তুললেন হুইপ জি কে গউছ
সংসদ ভবনের মসজিদেও চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, বিষয়টি সংসদে তুললেন হুইপ জি কে গউছ

জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সরকারদলীয় হুইপ জি কে গউছ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও জানান, সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ে এবং রাতে পানি ধরতে পাত্র রাখতে হয়।সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে...

৮ ঘন্টা আগে


বন্যা পরিস্থিতির জন্য বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করলেন রিজভী
বন্যা পরিস্থিতির জন্য বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রাণহানির ঘটনা বেড়েছে।সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ

৮ ঘন্টা আগে


বন্যাদুর্গত কেউ খাদ্যের অভাবে কষ্ট পাবে না: ঢাকা জেলা প্রশাসক
বন্যাদুর্গত কেউ খাদ্যের অভাবে কষ্ট পাবে না: ঢাকা জেলা প্রশাসক

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।সোমবার (১৩ জুলাই) রাজধানীর ভাষানটেক এলাকার ধামালকোট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।জেলা প্রশাসক বলেন,...

৮ ঘন্টা আগে


শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বিদেশে অবস্থান করে এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের রাজনৈতিকভাবে উজ্জীবিত করার চেষ্টা করছেন বলে তার ধারণা।সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom