জাতীয়

বন্যা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা ও বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান সারজিস আলমের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


বন্যা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা ও বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান সারজিস আলমের

ছবি: সংগৃহীত


চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা এবং বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বহু পরিবার খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকটে রয়েছে। তাদের সহায়তায় সরকারকে দ্রুত ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, “আমরা সরকারকে বলতে চাই, জরুরি অবস্থা ঘোষণা করে সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান।”

তিনি আরও বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারলে তারা নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে সাহস পাবে। দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জীবন-জীবিকা পুনর্গঠনের সুযোগ পাবে।

চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি তুলে ধরে সারজিস আলম বলেন, অনেক মানুষের ঘরবাড়ি, গবাদিপশু, ব্যবসার পুঁজি এবং নিত্যপ্রয়োজনীয় সম্পদ পানিতে ভেসে গেছে। বহু মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

তিনি দেশের জন্য প্রার্থনা জানিয়ে বলেন, মহান আল্লাহ যেন বাংলাদেশকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন।

বক্তব্যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মানুষ একটি বৈষম্যহীন, সেবামুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তার অভিযোগ, অভ্যুত্থানের পরও বিভিন্ন ক্ষেত্রে দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য পাচ্ছে। চাঁদাবাজি, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা, জমি দখল এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের মতো পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আবারও ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে সারাদেশের বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে নাটোর শহরের উত্তরা সুপার মার্কেট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফসহ স্থানীয় নেতারা।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

৩ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

৩ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২২ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom