জাতীয়

বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল থাকায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় সীমান্তপথে তেল পাচারের ঝুঁকিও তৈরি হয়েছিল বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল বৈদেশিক মুদ্রায় আমদানি করতে হয়। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা এই তেল অন্য দেশে পাচার হয়ে যাওয়ার ঝুঁকিও সরকারকে বিবেচনায় নিতে হয়েছে। এসব বিষয় বিবেচনা করেই দাম সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে আন্তর্জাতিক বাজারেও স্থিতিশীলতা ফিরতে পারে। তখন দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে এবং সুযোগ তৈরি হলে বর্তমান দামের চেয়েও কমানো হতে পারে।

এদিকে বোরো মৌসুমে কৃষকের সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পর্যায়ক্রমে সেচপাম্পগুলো সৌরবিদ্যুৎচালিত করার পরিকল্পনার কথা জানান তিনি। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর চাপও কমবে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া বৈঠকে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট...

৪ ঘন্টা আগে


শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত-সুপ্তরা’ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও...

৯ ঘন্টা আগে


ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার
ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার বিষয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব

৯ ঘন্টা আগে


জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি
জাতিসংঘে প্রথম দিনে তারেকের ১০ কর্মসূচি, গুরুত্ব পেয়েছে কূটনীতি-অর্থনীতি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এটিকে ‘৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom