'বিরোধীদল মানুষের পাশে নয়, অস্থিরতা তৈরিই তাদের লক্ষ্য’-প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রণীত এ বাজেটের লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা, অথচ বিরোধী দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর সমালোচনা করছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। কর বৃদ্ধি করা হয়েছে শুধু মদ ও সিগারেটের মতো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের লক্ষ্য জনগণের কল্যাণ নয়, বরং দেশে অস্থিরতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করা। জনগণ তাদের এই উদ্দেশ্য সম্পর্কে সচেতন বলেও মন্তব্য করেন তিনি।
‘করবো কাজ, গড়ব দেশ’ স্লোগানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার কৃষক, নারী, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সদ্য ঘোষিত বাজেটে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটি জেলায় হাজার হাজার কৃষককে কৃষি কার্ডের মাধ্যমে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচিও বাড়ানো হবে।
স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিং, ডায়ালাইসিস সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে।
পথসভায় তিনি আরও বলেন, দেশের প্রকৃত মালিক ২০ কোটি জনগণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যেই বাজেটসহ সব উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৯ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
