জাতীয়

‘বিরোধী দলের আন্দোলনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘বিরোধী দলের আন্দোলনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’: পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত


বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এ ধরনের কর্মসূচি এলাকার পাশাপাশি দেশের জন্যও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের বি-স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বিরোধী দল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।’

‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আর নির্বাচনে অংশ নেওয়া অন্য একটি পক্ষ বর্তমানে বিরোধী দলে রয়েছে।

তিনি বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে যে আন্দোলন করবে।’

বিরোধী দলের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

‘সবাই মিলে দেশকে রক্ষা করেছি’

বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে হয়েছে।

তার ভাষ্য, ‘হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জনকে সুরক্ষিত করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলাই মূল কাজ।

এ জন্য বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

‘আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে’

বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে বলেও অভিযোগ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে।’

এর মাধ্যমে বিএনপির সরকার ও দলের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, আন্দোলনের মাধ্যমে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী-এমপিরাও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাবেন—এমন হিসাব কেউ করে থাকলে তা সফল হতে দেওয়া হবে না।

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সে জন্য সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাও জরুরি।

‘আড়াই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন’

আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

জিয়াউর রহমানের সময়কার উন্নয়ন কর্মকাণ্ড এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গ্রাম পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছর তারেক রহমানের নেতৃত্বে একই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে।

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের কাজ আগামী ৫ বছরে যদি হয়, তাহলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যারা

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় স্থানীয় উন্নয়ন, জনগণের বিভিন্ন সমস্যা এবং এসডিএফের বি-স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৮ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৮ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom