বিক্ষোভকারীদের কাউকে টার্গেট করে মারেনি পুলিশ: ডিএমপি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ কাউকে টার্গেট করে মারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডিসি তালেবুর রহমান বলেন, সাংবাদিককে মারধরের ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে হয়েছে।
তিনি আরও বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে পুলিশ।
ডিএমপি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল
নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট, প্রতিকূলতা ও অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন এবং রাজনীতিতে স্ত্রীর...
৩ ঘন্টা আগে
কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা
কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কবির কবর জিয়ারতের পর এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা উপস্থিত...
৪ ঘন্টা আগে
খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান
খুলনায় ফখরুল শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। পুলিশ...
৪ ঘন্টা আগে
দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের
আগামী দুই বছরের মধ্যে দেশের চলমান জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে...
৭ ঘন্টা আগে
