বিজয় নিশ্চিত ধরে নিয়ে নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান ভিপি নূরের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
রোববার দুপুরে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নূর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একসময় তাকে প্রশ্ন করেছিলেন-ট্রাক প্রতীক নিয়ে তিনি নির্বাচনে বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি জানিয়েছিলেন, পটুয়াখালী-৩ আসনে যদি অন্য কোনো প্রার্থীকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি আরও বলেন, তার এ বক্তব্য শুনে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার মানসিক প্রস্তুতি রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজয়ের মিষ্টি খেয়ে সবাই আনন্দের সঙ্গে ঘরে ফিরবেন-এমন প্রত্যাশা তিনি রাখেন।
জনসভায় সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার।
সভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল বাতেন তালুকদারের ছেলে আফজালুর বাতেন, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন খান এবং দশমিনা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন।
বক্তারা সবাই আসন্ন নির্বাচনে ট্রাক প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
