বিএনপি নেতা রাশেদুল হক ফিরছেন দেশে, ১০ বছর পর অবসান প্রবাস জীবনের
অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রায় দশ বছর প্রবাস জীবন শেষে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। আগামীকাল, রবিবার (৫ অক্টোবর), আনুমানিক সকাল ১১টায় তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই নেতা বিদেশে অবস্থানকালে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান সরকারের কার্যকলাপ নিয়ে অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত এক দশকে রাশেদুল হক অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
রাশেদুল হক ২০১৯ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে তাঁর কাজ শুরু করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এবং সর্বশেষ ২০২৪ সালে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অস্ট্রেলিয়ায় তাঁর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি ইস্যু এবং দেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট (আপার হাউস সিনেট ও নিম্নকক্ষ)-এর সদস্য এবং অন্যান্য কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ স্থাপন।
তাঁর প্রচেষ্টার ফলস্বরূপ, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি মন্তব্য করে পুনরায় নির্বাচনের দাবি উত্থাপন করা হয়। এই দাবির প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বেনেজি এবং পররাষ্ট্রমন্ত্রী পেনিও বিবৃতি প্রদান করেন।
পরবর্তীকালে, বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মোশন পাস হয়। এছাড়াও, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে গণহত্যার নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাবও পাস হয়। সর্বশেষ তথ্যানুসারে, ৪৩ জন সিনেটর ও এমপি বাংলাদেশের নির্বাচন এবং র্যাবের বিলুপ্তির দাবিতে বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদদের পুনর্বাসনেরও দাবি জানান।
১/১১ পরবর্তী সময় থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাশেদুল হক নিয়মিতভাবে সেমিনার, আলোচনা সভা এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ দূতাবাসের সামনে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে বিক্ষোভ প্রতিবাদ ও সমাবেশ করেছেন।
দীর্ঘ এক দশক ধরে দল ও দেশের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে রাশেদুল হকের কূটনৈতিক ও রাজনৈতিক কার্যক্রম দলের হাইকমান্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে। দীর্ঘ সময় পর তাঁর দেশে ফেরা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৩ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৮ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১১ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৩ ঘন্টা আগে
