‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দুর্ভাগ্য হলো, দলটি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়াতে হয়। উত্তরাধিকার সূত্রে প্রতিবারই একটি সংকটাপন্ন রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করতে হয় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পূর্ববর্তী সরকার গ্যাস অনুসন্ধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছে। একই সঙ্গে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ খাতকে দুর্বল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতও মারাত্মক সংকটে রয়েছে। এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।
গণতন্ত্রের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন না ঘটলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশে পরমতসহিষ্ণুতা বজায় রাখতে হবে। সরকারের সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি সরকারকে কাজ করার সুযোগও দিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকে স্বাধীন ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হয়ে নিজেদের অবস্থান সুসংহত করার আহ্বান জানান তিনি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। তিনি বলেন, গণতন্ত্র শুধু ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকের নির্ভয়ে সত্য জানার অধিকার রক্ষা করাই এর মূল ভিত্তি।
তিনি আরও বলেন, গত দেড় দশকে রাজনৈতিক চাপ, ডিজিটাল আইনের প্রয়োগ এবং নজরদারির কারণে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সম্পাদকীয় স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ এবং ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় জাতীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, সংবাদপ্রধান ও গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশ থেকে মাঝে মধ্যে বক্তব্য দিয়ে বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর গ্রহণ করবে না।শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের...
২০ মিনিট আগে
‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হোক-এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...
২ ঘন্টা আগে
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, একক প্রার্থী হলে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষণা
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক বৈধ প্রার্থী না থাকলে ভোটগ্রহণ ছাড়াই একমাত্র বৈধ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে...
৪ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর: ইতিহাস, স্মৃতি ও গণঅভ্যুত্থানের সাক্ষ্য বহনকারী নতুন প্রজন্মের ঠিকানা
প্রবল বর্ষণ উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যেন প্রমাণ করল—ইতিহাসকে কাছ থেকে জানার আগ্রহ কখনো থেমে থাকে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর থেকেই শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন সদ্য উদ্বোধন হওয়া ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের...
৪ ঘন্টা আগে
