বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি কোনো খুচরা দল নয়, এটি জনগণের দল-মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আবদুস সালাম বলেন, ‘বিএনপি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চায় না। বিরোধী দলে থাকাকালে বিএনপি মারামারি করেনি, অস্ত্র হাতে তুলে নেয়নি।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তাঁর সন্তান তারেক রহমান আজ রাষ্ট্রক্ষমতায়। বিএনপি কারও ওপর কিংবা বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসেনি। জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির প্রতিটি নেতাকর্মীর।’
বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল দাবি করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরানোর কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, প্রতিটি এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত ছিল বলেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পেরেছে। আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী করে মাঠে-ময়দানে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে...
১ ঘন্টা আগে
লংমার্চে নৈরাজ্য হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও...
১ ঘন্টা আগে
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের...
৩ ঘন্টা আগে
নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুরস্কের এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময়...
৩ ঘন্টা আগে
