বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, লোডশেডিং ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুটি বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের ব্যবধান কমে আসায় লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী জানান, দেশের বিদ্যুতের চাহিদা আজ ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট, আর উৎপাদন হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। ফলে বর্তমানে প্রায় ৩৩৯ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে।
মন্ত্রী বলেন, “আমাদের বিদ্যুতের দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজ আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।”
তিনি আরও বলেন, সরকার বিদ্যুতের এই ঘাটতি আরও কমিয়ে আনার চেষ্টা করছে।
“কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। তবে যাতে তা না থাকে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। গতকাল পরিস্থিতি খারাপ ছিল, আজ সেখান থেকে অনেকটাই উত্তরণ করতে পেরেছি,” বলেন তিনি।
এর আগে রোববার সংসদে একই বিধিতে দেওয়া বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হয়। তবে সে সময় তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম প্রকাশ করেননি।
সোমবারের বক্তব্যে তিনি জানান, ওই দুটি বিদ্যুৎকেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং লোডশেডিং ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে।
প্রতি শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন ও টেকসই বাংলাদেশের অন্যতম ভিত্তি। একই সঙ্গে দেশকে পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান...
২ ঘন্টা আগে
দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য
৬ ঘন্টা আগে
দেশের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা...
১১ ঘন্টা আগে
পাচার হওয়া অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা বা কার্যকর রূপরেখা নেই। তিনি সরকারের প্রতি এ বিষয়ে শক্তিশালী ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিদেশে পাচার
১২ ঘন্টা আগে
