জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কিছুদিন ধরে গুটিকয়েক মানুষ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা ও জনগণের শান্তি নষ্ট করা যাবে না।’

তিনি জানান, আগামী ১০ বছরের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এ পরিকল্পনার আওতায় স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। এখন জনগণের স্বার্থে এ খাতকে নতুন করে পরিকল্পিতভাবে সাজাতে কিছুটা সময় প্রয়োজন। এরই মধ্যে সেই কাজ শুরু হয়েছে।

বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব

দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগকারীরা নির্বিঘ্নে পণ্য বন্দরে নেওয়া এবং কাঁচামাল দেশে আনার নিশ্চয়তা চান। শিল্পকারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ জরুরি।

চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সেখানে কয়েক শ মিল-কারখানা গড়ে উঠবে। এতে চট্টগ্রামের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর মধ্যে বাঁশখালী এলাকার ১০ থেকে ১২ হাজার পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শুধু ধান, পাটসহ অন্যান্য ফসলের চাষিরাই নয়, বাঁশখালীর লবণচাষিরাও কৃষক কার্ডের আওতায় আসবেন। লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ সময় প্রধানমন্ত্রী বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কথাও জানান।


হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।রোববার (৯ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সড়কপথে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়

৩ ঘন্টা আগে


মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন। তার দাবি,...

৪ ঘন্টা আগে


বাঁশখালীতে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস প্রধানমন্ত্রীর
বাঁশখালীতে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় বেকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের বড় সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকারত্ব কমানোর পাশাপাশি

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং জোটের

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom