বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি এলে যা করবেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্প্রতি বিভিন্ন এলাকায় আগের মাসের তুলনায় বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিশেষ করে জুন মাসের বিলে কয়েক গুণ বেশি অর্থ দেখানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে দ্রুত তা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে সরকার।
অতিরিক্ত বিল এলে প্রথমে যা করবেন
প্রথমে বাসার ডিজিটাল বা প্রিপেইড মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখ করা রিডিং মিলিয়ে দেখতে হবে। রিডিংয়ে কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে ফোন করে অভিযোগ জানাতে হবে। অভিযোগ করার পর অবশ্যই কমপ্লেইন আইডি সংগ্রহ করতে হবে।
অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান না হলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপি নিয়ে নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব নম্বরে অভিযোগ করবেন
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
পল্লী বিদ্যুৎ/আরইবি: ১৬৮৯৯
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো ধরনের অসঙ্গতি দেখা গেলে দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম...
৫ মিনিট আগে
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি জানান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১...
২২ মিনিট আগে
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হতে পারেন রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হলে সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে দলীয় মহাসচিবের পদ ছাড়তে হতে পারে। ফলে শূন্য হতে...
৫৩ মিনিট আগে
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এদিকে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী কয়েক দিন দেশের
১ ঘন্টা আগে
