জাতীয়

ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজধানীতে ভিভিআইপি প্রটোকল উপেক্ষা করে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে চলাচলের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার কিছু আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার–এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় বহরের পেছনে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে এগোতে দেখা যায়।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি লক্ষ্য করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার পরপরই ভিভিআইপি বহর সাময়িকভাবে থেমে গিয়ে অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে অতিক্রমের সুযোগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে অপেক্ষায় থাকতে হয়-এটি একটি প্রচলিত রীতি। তবে এ ঘটনায় সেই প্রচলিত প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়া হয়।

এ ঘটনায় পথচারী ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বিষয়টিকে মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom