ভোটের সময় বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধ খাত প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটকালীন সময়ে অর্থ পরিবহনের সীমা নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, “টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে যে কেউ প্রয়োজন অনুযায়ী অর্থ বহন করতে পারবেন।”
তবে তিনি স্পষ্ট করেন, ওই অর্থ যদি নির্বাচনে কোনো প্রার্থী বা ভোটারকে প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ খতিয়ে দেখবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অর্থের উৎস অবৈধ হলে সে ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
এদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বহনকৃত অর্থের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে নগদ অর্থ পরিবহন ও ব্যবহার নিয়ে বাড়তি নজরদারি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
৪ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
৫ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৮ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৯ ঘন্টা আগে
