জাতীয়

ভোটাভুটিতে গড়াচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল ও কর্নেল অলি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ভোটাভুটিতে গড়াচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল ও কর্নেল অলি

ছবি: সংগৃহীত


দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটাভুটিতে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় জোট প্রার্থী করেছে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে।

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর আগে মাত্র একবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালের পর এবারই দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এর আগে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতিরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সবশেষে একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদে বিএনপি ও তাদের মিত্রদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনাই বেশি। তবে বিরোধী জোট প্রার্থী দেওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।

১৯৯১ সালের ৮ অক্টোবর দেশের প্রথম সংসদীয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন এবং রাজনৈতিক ভারসাম্যের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জোটের নেতারা জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনও কার্যক্রম শুরু করেছে। একাধিক প্রার্থী থাকলে ব্যালট পেপার প্রস্তুত, ভোটকক্ষ ও ব্যালট বাক্স প্রস্তুতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হন। প্রত্যেক সংসদ সদস্যের একটি করে ভোট থাকে এবং সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হন। সমান ভোট হলে লটারির মাধ্যমে ফল নির্ধারণের বিধান রয়েছে।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১৬ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১৭ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

১৮ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom