ভৈরব স্টেশনে ট্রেনের নিচে শুয়ে সন্তানকে বাঁচালেন বাবা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন-এ এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছেন শত শত যাত্রী। চলন্ত ট্রেনের নিচে শুয়ে দুই বছরের শিশুসন্তানকে জড়িয়ে ধরে প্রাণে বাঁচিয়েছেন এক বাবা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি স্টেশনে আসে। ট্রেনে উঠতে গিয়ে এক নারী তার দুই বছরের শিশুসন্তানসহ প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। উঠে আসার চেষ্টা করার সময় শিশুটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায়।
ঠিক সেই মুহূর্তে ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হয়। বিপদের মুহূর্তে শিশুটির বাবা দ্রুত নিচে নেমে সন্তানকে বুকে জড়িয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এরপর ট্রেন চলতে শুরু করে এবং একে একে আটটি বগি তাদের পাশ ঘেঁষে চলে যায়। অবিশ্বাস্যভাবে, ট্রেন চলে যাওয়ার পরও বাবা ও সন্তান দুজনেই অক্ষত অবস্থায় বেঁচে যান।
ভিডিওতে দেখা যায়, বাবা পুরো সময় সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে নিস্তব্ধ হয়ে শুয়ে ছিলেন। ট্রেন চলে যাওয়ার পর তিনি উঠে দাঁড়ালে উপস্থিত লোকজন বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। পরে মা এসে শিশুটিকে কোলে তুলে নেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা ভেবেছিলাম বাবা-ছেলে কেউই বাঁচবে না। কিন্তু ট্রেন যাওয়ার পর তাদের নড়াচড়া করতে দেখে সত্যিই অবাক হয়েছি। এটা অলৌকিক ছাড়া কিছু না।”
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা ও শিশুকে নিরাপদে সরিয়ে নেয়।
তিনি সতর্ক করে বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। সামান্য অসচেতনতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য ওভারব্রিজ ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
২ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...
২ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...
২ দিন আগে
