জাতীয়

ভাষার মর্যাদা রক্ষায় ‘পরিশুদ্ধ চর্চা’র আহ্বান: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ভাষার মর্যাদা রক্ষায় ‘পরিশুদ্ধ চর্চা’র আহ্বান: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


“বাংলাকে ধারণ করতে হলে ভাষা ও সংস্কৃতিকে বিশুদ্ধভাবে চর্চা করতে হবে”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভাষা দিবসে শুধু আনুষ্ঠানিকতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করলেই দায়িত্ব শেষ হয় না। বাংলা ভাষাকে সত্যিকার অর্থে ধারণ করতে হলে এর সঠিক চর্চা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।

ভাষা ও চেতনার প্রশ্ন

মন্ত্রী বলেন, “বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে আমাদের ভাষা চর্চায় সচেতন হতে হবে। শুধু স্লোগান বা আনুষ্ঠানিকতায় ভাষার মর্যাদা রক্ষা করা যায় না।”

তিনি মন্তব্য করেন, কিছু শব্দ ও স্লোগানের ব্যবহার নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন চর্চা থেকে সরে এসে নিজস্ব ঐতিহ্য ধারণ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, “আমি এসব কথা বলায় অনেকে সমালোচনা করতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা থেকেই বলছি। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা দায়িত্ব পালন করছি। দেশকে ভালোবাসতে হলে একে পরিশুদ্ধ করতে হবে—তবেই বাংলা ভাষা রক্ষা পাবে।”

বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা ভাষার ইতিহাস বিশ্বের খুব কম ভাষারই রয়েছে। ভাষার জন্য আত্মত্যাগের এমন নজির বিরল।

তিনি বলেন, “নিজেকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে। নিজের ভাষা ও সংস্কৃতিকে লালন করতে হবে। কেউ এসে আমাদের গড়ে দেবে না। আমরা নিজেরাই যদি ভাষাকে সঠিকভাবে জানতে ও চর্চা করতে ব্যর্থ হই, তাহলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে।”

অন্যান্য বক্তাদের বক্তব্য

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলালসহ অন্যরা।

বক্তারা ভাষা শহিদদের স্মরণ করে ভাষা আন্দোলনের চেতনা ধারণের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৬ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৬ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom