ভারত সফর আপাতত স্থগিত, জাপান-সৌদি ও জাতিসংঘ সফরে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দৈনিক আমার দেশ।
প্রতিবেদনে বলা হয়, নতুন সরকারের জন্য দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আস্থা ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়নি। বিশেষ করে গঙ্গা পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ, সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এবং সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক ইস্যু সফরের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে।
সূত্রগুলোর দাবি, আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি বহাল রাখার বাংলাদেশের অনুরোধে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। পাশাপাশি সীমান্তে পুশইনের অভিযোগ, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এবং অন্যান্য ইস্যু দুই দেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আপাতত দিল্লি সফরের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে নিউইয়র্ক সফরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জাপান ও সৌদি আরব সফর নিয়েও কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণের পর দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগও অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের পর ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন কৌশলগত মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে জাপান ও সৌদি আরব সফরকে আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে এসব তথ্য সংশ্লিষ্ট সূত্র ও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ।দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত,
৭ ঘন্টা আগে
বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের দল এবং সরকার সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত...
৭ ঘন্টা আগে
অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন শুরু, তিন বছরে আওতায় আসবেন প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষক
দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।শুক্রবার (১৭...
৭ ঘন্টা আগে
‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম
বিশিষ্ট আইনজীবী ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাঠামো বা ভিত্তি রয়েছে, যা সংসদীয় সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় না। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে পরিবর্তন আনা সম্ভব।বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তাজুল ইসলাম বলেন, সংবিধানের মৌলিক...
৮ ঘন্টা আগে
