ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন হাফিজ উদ্দিন আহমদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পুষ্পস্তবক অর্পণের পর হাফিজ উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষে বঙ্গভবনে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিলের দাবিতে বাংলাদেশ আজাদ পার্টির অবস্থান কর্মসূচি
শহীদ শরিফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিল এবং জুলাই আন্দোলনে শহীদ সকল জুলাই যোদ্ধার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আজাদ পার্টি।রোববার (২৬ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীতে শহীদ শরিফ ওসমান হাদীর কবরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ...
৭ ঘন্টা আগে
সুন্দরবন সংরক্ষণ ও উপকূলীয় মানুষের উন্নয়নে জাতিসংঘের ৩২০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবন সংরক্ষণ এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মোট ৩২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি...
৯ ঘন্টা আগে
ইসলামী ব্যাংকের ঋণ–সংক্রান্ত বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ
ইসলামী ব্যাংকের ঋণ–সংক্রান্ত একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ করে বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার (২৫
১৪ ঘন্টা আগে
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, সংবিধান তাকে ইমিউনিটি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে এবং সংশ্লিষ্ট বিষয়ে তিনি সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন।রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার...
১৪ ঘন্টা আগে
