ভাইয়ের হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোট দিলেন মাসুমা হাদি
ছবি: সংগৃহীত
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তার বোন মাসুমা হাদি।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন তিনি। হাতে থাকা প্ল্যাকার্ডে ভাই হত্যার বিচার দাবি তুলে ধরেন মাসুমা।
তার উপস্থিতি ও প্ল্যাকার্ড চলমান উৎসবমুখর ভোটকেন্দ্রের পরিবেশকে মুহূর্তেই গম্ভীর করে তোলে। ভোটার ও পথচারীদের অনেকেই থমকে দাঁড়ান এবং তার দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ভোট প্রদান শেষে আবেগঘন কণ্ঠে মাসুমা হাদি বলেন, “আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। দীর্ঘসূত্রতায় হতাশ পরিবার ও স্বজনরা দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসছেন।
সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার
রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই বরং সমাজের উচ্ছিষ্টদের হাতেই এর চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি।গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্টের (আইআইডি) আয়োজনে ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক
৩ ঘন্টা আগে
পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে
১ দিন আগে
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...
৩ দিন আগে
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১
৪ দিন আগে
