সারাদেশ

ভাইরাল ভিডিওতে থাকা নারী আমি নই, পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে: রাহেমীন মারিয়া এলিন

অনলাইন ডেস্ক

১১ দিন আগে


ভাইরাল ভিডিওতে থাকা নারী আমি নই, পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে: রাহেমীন মারিয়া এলিন

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে মিথ্যা তথ্য প্রচার এবং চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ের কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মারিয়া সরকার’ নামে পরিচিত হলেও তিনি মুসলিম এবং পঞ্চগড়ের স্থায়ী বাসিন্দা।

তার ভাষ্য, কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে সৌজন্য সাক্ষাতের সময় ছবি তোলেন। সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি অশ্লীল ভিডিওর সঙ্গে সেই পুরোনো ছবিটি যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এলিন বলেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন। এরপরও তার ছবি ব্যবহার করে ভুল পরিচয় দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি জানান, উপস্থাপনার কাজের সুবাদে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় এবং ছবি রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। কয়েক দিন আগে ব্যক্তিগতভাবে একটি পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করলেও পরে সেটি ভুল ব্যাখ্যার আশঙ্কায় মুছে ফেলেন। তার দাবি, সেই ছবিটি সংরক্ষণ করে পরে অপপ্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, তার বাবা-মা দুজনই মারা গেছেন এবং অনেক কষ্ট করে পড়াশোনা ও নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। কিন্তু এ ধরনের অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে এলিন বলেন, ভিডিওটির সত্যতা নিয়েও তার সন্দেহ রয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিও হতে পারে বলে তার ধারণা।

তিনি অভিযোগ করেন, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন সময়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তার সম্মানহানির সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাহেমীন মারিয়া এলিন।


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে


গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...

১ দিন আগে


শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...

১ দিন আগে


ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য
ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য

কুমিল্লার লালমাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. শাহ নেওয়াজের নাম রয়েছে বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom