জাতীয়

‘বেতন বাড়ালেই দুর্নীতি কমে না, প্রয়োজন প্রশাসনিক সংস্কার’: ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


‘বেতন বাড়ালেই দুর্নীতি কমে না, প্রয়োজন প্রশাসনিক সংস্কার’: ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

ছবি: সংগৃহীত


সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি করলেও প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত না করায় দুর্নীতি কমানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ২০১৫ সালের পে কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু বেতন বৃদ্ধি দুর্নীতি প্রতিরোধের একমাত্র সমাধান হতে পারে না। এর পাশাপাশি প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা এবং পেশাদার আমলাতন্ত্র গড়ে তোলাও জরুরি।

ড. ফরাসউদ্দিন জানান, ২০১৫ সালের পে কমিশনে সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করার সুপারিশের উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মানের সঙ্গে সরকারি বেতন কাঠামোর সামঞ্জস্য আনা। সে সময় পরিচালন ব্যয় নিয়ন্ত্রিত থাকায় এই সিদ্ধান্ত মূল্যস্ফীতির কারণ হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে তার অভিযোগ, তৎকালীন সরকার বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করলেও কমিশনের প্রস্তাবিত প্রশাসনিক সংস্কারগুলো কার্যকর করেনি।

তিনি বলেন, কমিশনের প্রতিবেদনে ন্যায়পাল নিয়োগ, নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে ‘সিনিয়র সার্ভিস পুল’ গঠন, ক্যাডার আধিপত্য কমানো, সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা এবং বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠাসহ একাধিক সংস্কার প্রস্তাব ছিল। কিন্তু প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি।

ড. ফরাসউদ্দিন বলেন, “অনেকেই আমাকে বলেন, বেতন দ্বিগুণ করলেন, আর ঘুষও দ্বিগুণ হয়ে গেল। কিন্তু আমার বিশ্বাস, যদি পে কমিশনের প্রশাসনিক সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করা হতো, তাহলে দুর্নীতি এতটা বাড়ত না।”

‘চাটুকারিতা নয়, সততাই হওয়া উচিত আনুগত্যের মাপকাঠি’

রাজনীতিবিদ ও আমলাদের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে কর্মদক্ষতার পরিবর্তে রাজনৈতিক তোষামোদ ও চাটুকারিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তার ভাষায়, একজন সরকারি কর্মকর্তার আনুগত্যের প্রকৃত ভিত্তি হওয়া উচিত সততা, দেশসেবা এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাস; কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত আনুগত্য নয়।

প্রেক্ষিত পরিকল্পনার অভিজ্ঞতা

প্রশাসনের মান অবনতির প্রসঙ্গ তুলে ধরে ড. ফরাসউদ্দিন বলেন, ২০১১-২০২০ মেয়াদের প্রেক্ষিত পরিকল্পনা (Perspective Plan) প্রণয়নের সময় তিনি দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলেন—ছাত্ররাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

তার দাবি, ওই সুপারিশগুলো সরকারের প্রভাবশালী মহলের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত পরিকল্পনার চূড়ান্ত নথি থেকে বাদ দেওয়া হয়।

ড. ফরাসউদ্দিনের মতে, প্রশাসনের দলীয়করণ বন্ধ করে সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও জবাবদিহিতার আওতায় আনা না গেলে কেবল বেতন-ভাতা বৃদ্ধি করে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।


এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের তথ্য স্পিকার ও সিইসিকে জানাল জামায়াত
এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের তথ্য স্পিকার ও সিইসিকে জানাল জামায়াত

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? সংবিধান যা বলছে
রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? সংবিধান যা বলছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর মধ্যেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে কী ধরনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে-তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।মেয়াদ শেষ হওয়ার আগেই...

৮ ঘন্টা আগে


রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি, ফেসবুক পোস্টে সাংবাদিকের বক্তব্য
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি, ফেসবুক পোস্টে সাংবাদিকের বক্তব্য

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে রাষ্ট্রপতি ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে অস্বীকার করেছেন বলে দাবি করেছেন সাংবাদিক হেলাল উদ্দিন।বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হেলাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে টেলিফোন করে বিষয়টি...

৯ ঘন্টা আগে


ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। পরবর্তীতে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।আগামী ১২

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom