বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে তিন বন্ধ পাটকল, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করতে চুক্তি করেছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের কাছে তিনটি পাটকল লিজ দেওয়া হয়েছে। এসব কারখানায় প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মিলগুলো পুনরায় চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার দাঁড়াবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ।
চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার স্বাক্ষর করেন। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।
জাতীয় জুট মিলে বিনিয়োগ ১৫৭ কোটি টাকা
চুক্তির আওতায় সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস লিমিটেড পুনরায় চালু করা হবে। মিলটিতে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। উৎপাদন শুরু হলে সেখানে প্রায় ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। মিলটির সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
স্টার জুট মিলে বিনিয়োগ ২৫০ কোটি
খুলনার দিঘলিয়ায় অবস্থিত স্টার জুট মিলস লিমিটেডে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মিলটি পুনরায় চালু হলে আরও ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক টার্নওভারও প্রায় ৫০০ কোটি টাকা হতে পারে।
প্লাটিনাম জুবিলী জুট মিলে বিনিয়োগ ২১২ কোটি
অন্যদিকে খুলনার খালিশপুরে অবস্থিত প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে কমপক্ষে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা।
২০টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ
অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে। এসব মিলের মধ্যে ৯টিতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো আবার উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাটভিত্তিক শিল্পের উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজেএমসি এবং লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল
নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট, প্রতিকূলতা ও অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন এবং রাজনীতিতে স্ত্রীর...
১ ঘন্টা আগে
কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর দোয়া নিজস্ব প্রতিবেদক: কবি ও গীতিকা
কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কবির কবর জিয়ারতের পর এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন অঙ্গনের শিল্পী, কবি, সাহিত্যিক ও থিয়েটারকর্মীরা উপস্থিত...
২ ঘন্টা আগে
খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান
খুলনায় ফখরুল শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। পুলিশ...
৩ ঘন্টা আগে
দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের
আগামী দুই বছরের মধ্যে দেশের চলমান জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে...
৫ ঘন্টা আগে
