বিশেষ সংবাদ

বেবিচকে দুইদিনব্যাপী USOAP Audit Support Workshop সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

১০ মাস আগে


বেবিচকে দুইদিনব্যাপী USOAP Audit Support Workshop সফলভাবে সম্পন্ন

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস ডিভিশন (এফএসআর) এর উদ্যোগে দুইদিনব্যাপী USOAP Audit Support Workshop গতকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি ২৩ নভেম্বর শুরু হয়। সার্কভুক্ত সাতটি দেশ—বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে মোট ৩২ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

USOAP (Universal Safety Oversight Audit Programme) হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO পরিচালিত একটি বৈশ্বিক অডিট প্রোগ্রাম, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর বিমান নিরাপত্তা তদারকি সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়ন করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল USOAP-এর মানদণ্ড অনুসারে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসমূহের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উড্ডয়ন নিরাপত্তা, অডিট প্রক্রিয়া, আন্তর্জাতিক মান অনুযায়ী আটটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান (Critical Elements), রাষ্ট্রীয় বিমান কার্যক্রম সংক্রান্ত প্রশ্নমালা (SAAQ) পূরণের পদ্ধতি, USOAP প্রোটোকল প্রশ্ন (PQs) অনুযায়ী তথ্য-প্রমাণ অনলাইন ফ্রেমওয়ার্কে (OLF) আপলোডের নিয়ম, সাম্প্রতিক অডিটের সাধারণ ত্রুটি (Common Pitfalls) ও উত্তম অনুশীলন (Best Practices) নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ অডিট মোকাবিলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন জনাব মাইকেল মিলার (Michael Miller)।

বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উড্ডয়ন নিরাপত্তায় সহযোগিতার অন্যতম সেরা উদাহরণ এই কর্মশালা। তিনি আরও উল্লেখ করেন, EU-South Asia Aviation Partnership (APP) প্রকল্পের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ দক্ষিণ এশিয়ার বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। আগামী USOAP অডিটের প্রেক্ষিতে এই কর্মশালা অত্যন্ত সময়োপযোগী এবং বাংলাদেশের অডিট প্রস্তুতিকে আরও সুদৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মোঃ মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি) এবং চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (এফএসআর অ্যান্ড আইএ) গ্রুপ ক্যাপ্টেন মোঃ মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

 

স্বাক্ষরিত/-
(মুহাম্মাদ কাউছার মাহমুদ)
সহকারী পরিচালক (জনসংযোগ)
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৩ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৮ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৯ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৫ দিন আগে

Dr.Mahfuzul Alom