সারাদেশ

বড়াইগ্রামে বিদ্যালয়ে মিলল ১৮টি সিল মারা ব্যালট

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বড়াইগ্রামে বিদ্যালয়ে মিলল ১৮টি সিল মারা ব্যালট

ছবি: সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে নির্বাচন-পরবর্তী সময়ে একটি বিদ্যালয় পরিষ্কার করতে গিয়ে ১৮টি সিল মারা ব্যালট পেপার পাওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই সেগুলো আগুনে পুড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চম্পা খাতুন।

জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার ইসলামপুর মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ পরিষ্কার করার সময় এসব ব্যালট পেপার পাওয়া যায়। স্থানীয় সূত্রে দাবি করা হয়, ব্যালটগুলো সিল মারা অবস্থায় ছিল।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনকে না জানিয়ে অন্যান্য কাগজপত্রের সঙ্গে ব্যালটগুলো আগুনে পুড়িয়ে ফেলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি ধীরে ধীরে এলাকায় জানাজানি হলে মঙ্গলবার তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

চম্পা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের ছয়টি, হাতপাখা প্রতীকের একটি, ধানের শীষ প্রতীকের একটি, ‘হ্যাঁ’ ভোটের চারটি, ‘না’ ভোটের দুটি এবং চারটি বাতিল ভোট ছিল। তার ভাষ্য, “এগুলো আর কোনো কাজে লাগবে না ভেবে পুড়িয়ে ফেলেছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নির্বাচন-পরবর্তী ব্যালট সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের দাবি, কীভাবে সিল মারা ব্যালট বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রয়ে গেল এবং তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ধ্বংস করা হলো—সেসব বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।


ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...

১৪ ঘন্টা আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

২৩ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

১ দিন আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom