জাতীয়

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা

ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে।

বিআরটিএ সূত্র জানায়, এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অনুপাতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ব্যয় বৃদ্ধিকে হিসাবের মধ্যে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ডিজেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ানোর হিসাব করা হয়। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বেড়েছে।

বৈঠকে দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, জ্বালানির পাশাপাশি যন্ত্রাংশসহ অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এবার শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি বাসে আসন কমিয়ে যাত্রীদের জন্য তুলনামূলক বেশি জায়গা রাখা হয়েছে। এসব বাসে ভাড়া বেশি হতে পারে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হবে।


বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম
বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম

বিএনপি কোনো খুচরা দল নয়, এটি জনগণের দল-মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের...

১ ঘন্টা আগে


লংমার্চে নৈরাজ্য হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
লংমার্চে নৈরাজ্য হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও...

১ ঘন্টা আগে


গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের...

৩ ঘন্টা আগে


নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুরস্কের এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময়...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom