জাতীয়

বাস ভাড়া বাড়ল কিলোমিটারপ্রতি ১১ পয়সা, সরকারের ‘সমন্বয়’ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বাস ভাড়া বাড়ল কিলোমিটারপ্রতি ১১ পয়সা, সরকারের ‘সমন্বয়’ সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত


বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা ৫২ আসনবিশিষ্ট বাস এবং ডিটিসি ও মিনিবাসের ভাড়াও একই হারে সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন খাত থেকে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। সরকার দেড় মাস ধরে বিষয়টি পর্যালোচনা করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, “আমরা এটাকে ভাড়া বৃদ্ধি হিসেবে দেখছি না, বরং সমন্বয় হিসেবে দেখছি। কারণ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতে পড়েছে।”

এর আগে ১৮ এপ্রিল সরকার ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল। সেই সিদ্ধান্তের পর পরিবহন খাতে নতুন করে ভাড়া সমন্বয়ের দাবি জোরালো হয়।

সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নগর ও আন্তঃজেলা রুটে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৬ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৬ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom