জাতীয়

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে শোক জানিয়ে সংহতি প্রকাশ করল সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


বাংলাদেশের বন্যা ও ভূমিধসে শোক জানিয়ে সংহতি প্রকাশ করল সংযুক্ত আরব আমিরাত

ছবি: সংগৃহীত


বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার বার্তা দিয়েছে দেশটি।

রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

একই ঘটনায় পাকিস্তান ও মালদ্বীপ সরকারও পৃথকভাবে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। দুই দেশই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের সফলতা কামনা করেছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

১ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

২ দিন আগে


গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...

২ দিন আগে


সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom