জাতীয়

বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনা বিবেচনায়, তিস্তা প্রকল্পেও সহযোগিতার আশ্বাস চীনের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনা বিবেচনায়, তিস্তা প্রকল্পেও সহযোগিতার আশ্বাস চীনের

ছবি: সংগৃহীত


বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর সুযোগ সৃষ্টি হতে পারে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম শক্তিশালী পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করেছে। উন্নয়ন, বাণিজ্য, অবকাঠামো, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

বুলেট ট্রেন নিয়ে সম্ভাবনা

উচ্চগতির রেল যোগাযোগ প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) ঘিরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ করিডোরে দ্রুতগতির রেলব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রকল্প ঘোষণা করা হয়নি।

তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতার আশ্বাস

তিস্তা নদী মহাপরিকল্পনা প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে।

তার মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

কাঁঠাল রপ্তানিতে নতুন সুযোগ

বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির প্রসঙ্গ টেনে ইয়াও ওয়েন জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের তাজা কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষর হয়েছে।

তিনি বলেন, এর ফলে আমের পর দেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বৃহৎ ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

রোহিঙ্গা সংকটে মধ্যস্থতার আশ্বাস

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

২ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

২ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২১ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom