বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে ভারত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ‘সরিয়ে নেওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে ভারত আনুষ্ঠানিকভাবে একটি ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি ভারতীয় কূটনৈতিক মিশনেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এসব মিশন হলো—ঢাকার হাই কমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত চারটি সহকারী হাই কমিশন।
সূত্রগুলো জানায়, কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতের সব কূটনৈতিক মিশন পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাবে। তবে নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় কূটনীতিকদের পরিবার নিয়ে অবস্থান করার অনুমতি দেওয়া হবে না।
এ বিষয়ে এএনআই তাদের প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিলেও কারও নাম প্রকাশ করেনি। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতের সবচেয়ে কঠোর সিদ্ধান্তগুলোর একটি। উদাহরণ হিসেবে পত্রিকাটি উল্লেখ করেছে, ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত নিম্ন পর্যায়ে থাকা পাকিস্তানে বর্তমানে ‘নো চিলড্রেন’ পোস্টিং চালু রয়েছে, যেখানে শুধু কর্মকর্তা ও তাঁদের স্বামী বা স্ত্রী একসঙ্গে থাকার অনুমতি পান।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা এবং জনবিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক চিঠি চালাচালি হয়েছে, এমনকি একই দিনে উভয় দেশ একে অপরের কূটনীতিককে তলব করার বিরল ঘটনাও ঘটেছে।
এর পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। এ ইস্যুতে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের পাশাপাশি বাংলাদেশেও ভারতীয় মিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সর্বশেষ আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শীতল হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
তবে এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের শোকবার্তা ও সফরের উদ্যোগ দুই দেশের সম্পর্কে সাময়িকভাবে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করেন অনেকে।
এই প্রেক্ষাপটেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন সপ্তাহ আগে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের খবর সামনে এলো।
একাধিক কূটনৈতিক সূত্র ভিউজ বাংলাদেশকে জানিয়েছে, শুধু ভারত নয়—ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরাও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল পক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...
৯ মিনিট আগে
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর...
২৩ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা
৪০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...
১ ঘন্টা আগে
