জাতীয়

বাংলাদেশ থেকে চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


বাংলাদেশ থেকে চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

ছবি: সংগৃহীত


বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং-এই চার খাতের দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। একই সঙ্গে বাংলাদেশে কাতারের আরও কয়েকটি ভিসা সেন্টার অনুমোদনের অনুরোধ জানিয়েছে ঢাকা।

সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি-র সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, “ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং-এই চার সেক্টর নিয়ে আলোচনা হয়েছে। তারা অদক্ষ নয়, দক্ষ কর্মী নিতে বেশি আগ্রহী। আমরাও দক্ষ জনশক্তি তৈরি করে পাঠানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি।”

বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। যৌথ বৈঠকে আমরা কীভাবে আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো যায়, সে বিষয়ে আলোচনা করেছি।”

তিনি আরও জানান, কাতারে ইমাম ও মুয়াজ্জিন পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। “মাঝখানে এই খাতে কর্মী যাওয়া কমে গিয়েছিল। আমরা সংখ্যাটি বাড়ানোর অনুরোধ করেছি এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে,” বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশে বর্তমানে কাতারের একটি মাত্র ভিসা সেন্টার রয়েছে। এ বিষয়ে নুরুল হক বলেন, “একটি ভিসা সেন্টার থাকায় অনেক মানুষকে কয়েকবার আসা-যাওয়া করতে হয়। আমরা আরও কয়েকটি ভিসা সেন্টারের অনুমোদনের অনুরোধ করেছি। বিষয়টি দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা হবে।”

এ প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “যাদের মাধ্যমে ভিসা প্রসেসিং হয়, তারা যেন সাধারণ মানুষকে হয়রানি না করে সেদিকেও নজর দিতে হবে।”


ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...

৪ মিনিট আগে


দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...

৬ ঘন্টা আগে


অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...

৬ ঘন্টা আগে


পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom