আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ২ জুলাই

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ২ জুলাই

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ব্যাংক-এর রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৮ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।

এ নিয়ে ৯৫ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইল সিআইডি।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়।

সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপটি এই অর্থ পাচারের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতনামাদের আসামি করে করা হয়।

বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।


শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার ও আদালতের রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার ও আদালতের রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় শেখ

১২ ঘন্টা আগে


তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে, নতুন তারিখ ২০ আগস্ট
তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে, নতুন তারিখ ২০ আগস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ২০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে ১৮ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে।বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ দিন...

১ দিন আগে


ঢাকার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, মুখোমুখি আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা
ঢাকার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, মুখোমুখি আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে কয়েকজন আইনজীবীকে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।মঙ্গলবার (১৪ জুলাই) শেখ হাসিনাসহ ২৮৬ আসামির রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি শেষে আদালত প্রাঙ্গণে এ ঘটনা...

২ দিন আগে


শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি বাংলাদেশে ফিরতে চাইলে তা

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom