বাজেটের পরও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, স্বস্তি ফিরেছে ব্রয়লার ও সবজিতে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পরও রাজধানীর নিত্যপণ্যের বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির কোনো প্রভাব পড়েনি। বরং ঈদুল আজহার পর মৌসুমি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। মাছ, ডিম ও গরুর মাংসের বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এবারের বাজেটে ব্রয়লার মুরগি, ডিম কিংবা মাছের ওপর সরাসরি অতিরিক্ত কর বা শুল্ক আরোপ না হওয়ায় বাজারে তাৎক্ষণিক কোনো মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়নি। বরং ঈদের পর চাহিদা কিছুটা কমে যাওয়ায় কয়েকটি পণ্যের দাম নিম্নমুখী হয়েছে।
বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং সোনালি মুরগি প্রায় ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিমের দাম রয়েছে ১১০ থেকে ১২০ টাকার মধ্যে।
মাছের বাজারেও বড় ধরনের অস্থিরতা নেই। বাজারভেদে কিছুটা ওঠানামা থাকলেও অধিকাংশ মাছ আগের দামে বিক্রি হচ্ছে। পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৩๐ টাকা, রুই ২৬০-৩৫০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা, কই ৪০০-৫০০ টাকা এবং শিং ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চিংড়ির বাজার তুলনামূলক চড়া; জাত ও আকারভেদে প্রতি কেজির দাম ৫৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।
সবজির বাজারে সবচেয়ে বেশি স্বস্তি লক্ষ্য করা গেছে। মৌসুমি উৎপাদন বাড়ায় করলা, বরবটি, পটল, কাঁকরোল, ধুন্দুল, লতি ও মুলাসহ অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা ৫০ টাকা, গোল ও লম্বা বেগুন ৬০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায়। তুলনামূলক বেশি দামে রয়েছে গাজর, যার কেজিপ্রতি মূল্য ১০০ থেকে ১২০ টাকা।
ঈদ-পরবর্তী সময়েও গরুর মাংসের বাজারে কোনো বাড়তি চাপ দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
রায়েরবাজারের মুরগি বিক্রেতা আবুল হোসেন বলেন, ঈদের পর সরবরাহ স্বাভাবিক থাকায় ব্রয়লার ও সোনালি মুরগির দাম নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মাছ ব্যবসায়ী ফিরোজ মিয়া জানান, মাছের বাজারে স্বাভাবিক ওঠানামা থাকলেও বাজেট ঘোষণার পর দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
ক্রেতাদের মধ্যেও কিছুটা স্বস্তির অনুভূতি দেখা গেছে। রিকশাচালক ইদ্রিস মিয়া বলেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় সবজির দাম কমেছে। ৫০ থেকে ৭০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ইতিবাচক।
বিশ্লেষকদের মতে, বাজেট ঘোষণার পর সাধারণত বাজারে মূল্যবৃদ্ধির একটি মনস্তাত্ত্বিক প্রবণতা দেখা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা, মৌসুমি উৎপাদন বৃদ্ধি এবং বাজেটে সরাসরি অতিরিক্ত করের চাপ না থাকায় বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। তবে এই স্বস্তি দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে সরবরাহ ব্যবস্থা, বাজার তদারকি এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
৩ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২২ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২২ ঘন্টা আগে
