বাহুবল ওসিকে ‘হুমকি দেওয়া’ বিএনপি সভাপতি তুষার চৌধুরীর জামিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ার মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার-কে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাহুবল) আদালতে হাজির করা হয়। বিচারক তানিজনা রহমান তানিনের আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
শুনানি শেষে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিনের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম।
এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম-কে উদ্দেশ করে তুষার চৌধুরীর কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
এ ঘটনায় তার মুক্তির দাবিতে দলীয় নেতাকর্মীরা দুই দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই দিন বাহুবল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয় এবং তুষার চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১০ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১১ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
২২ ঘন্টা আগে
