জাতীয়

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে উদ্বেগ, মানবিক আচরণের আহ্বান আসিফ আকবরের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে উদ্বেগ, মানবিক আচরণের আহ্বান আসিফ আকবরের

ঢাকাই গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানান।

শনিবার (৬ জুন) নিজের ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, “এই বাফেলোটার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে। আরও অসহ্য অনেক কিছুই হবে। এ মহিষটা তো জানে না তার দোষ কী! সে একটা আদুরে পরিবেশে বেড়ে উঠেছে। অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন।”

তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক।”

ঈদুল আজহার দিন থেকেই জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের অনেকেই জানান, অন্যান্য প্রাণীর তুলনায় এই মহিষটির খাঁচার সামনে মানুষের আগ্রহ বেশি।

উল্লেখ্য, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত অ্যালবিনো মহিষটি আগে নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হতো। এর মালিক ছিলেন জিয়াউদ্দিন মৃধা। অস্বাভাবিক সাদা রং, বিরল বৈশিষ্ট্য ও বিশাল আকৃতির কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করে এবং ‘ডোনাল্ড ট্রাম্প’ নামেও আলোচনায় আসে।

প্রাণীটির বর্তমান অবস্থান নিয়ে জনমনে কৌতূহল ও আবেগ তৈরি হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...

৪৫ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...

৩ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

৭ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom