অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিদ্যুৎ বিভাগের দাবি, এসব তথ্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এ ধরনের প্রচারণা জনমনে অযথা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বিদ্যুৎ বিভাগ জানায়, গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে উদ্বেগ তৈরির কোনো অবকাশ নেই বলে মনে করছে বিভাগটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহক যদি বিদ্যুৎ বিলে অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ মনে করেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা বিধি অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিদ্যুৎ বিভাগ সব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করার জন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগ বলেছে, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে, কোনো অভিযোগ থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই হবে সর্বোত্তম উপায়। এতে প্রকৃত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
৫ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
৫ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...
৭ ঘন্টা আগে
সরকারি ছুটিতেও দায়িত্বে থাকবেন যারা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সেদিনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির...
৭ ঘন্টা আগে
