অসুস্থ হয়ে ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে ফেরত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে ডা. দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়।
তিনি জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট ডা. দীপু মনি গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে রয়েছেন।
শরিফ ওসমান হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৭তম দফায় পেছাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে টানা ১৭ বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হলো।রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই নতুন...
১ দিন আগে
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা: অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ তারিখ...
১ দিন আগে
রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানে দুই হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় এক পুলিশ কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২৮ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম...
১ দিন আগে
অনলাইনে প্রতারণার মামলায় আইনজীবী ৪ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের মেয়ে আদিবার ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী শফিক নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন।একইসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের করা পৃথক প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল
৫ দিন আগে
