আইন-আদালত

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা: অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা: অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশসংবলিত গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গেজেট প্রকাশের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করে এবং পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর করা হয়।

এরও আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

মামলার অভিযোগ

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো মূল্য পরিশোধ না করেই রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণ ও পরবর্তীতে নিজেদের নামে নিবন্ধন করেন।

এ অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার তদন্ত চলাকালে শাহ মো. খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তার ক্ষেত্রে তদন্ত তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। পরে বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে গেলেও দুদক কোনো ভিন্ন আদেশ পায়নি।

পরবর্তীতে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসংক্রান্ত বিভিন্ন ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।


সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল...

২০ ঘন্টা আগে


চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে
চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে

ফেনী প্রতিনিধি: চাঁদা দাবির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাড়ে চার মাস পর পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। বহিষ্কারের পর দীর্ঘ সময় দায়িত্বের বাইরে থাকার পর তাকে আবারও সংগঠনের গুরুত্বপূর্ণ এই পদে ফিরিয়ে দেওয়া হলো।এর আগে মাটিকাটা ও মাটি পরিবহনকে কেন্দ্র...

২৩ ঘন্টা আগে


হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ, ভারতের জবাব ‘প্রক্রিয়া অনুসরণ’
হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ, ভারতের জবাব ‘প্রক্রিয়া অনুসরণ’

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।জয়সওয়াল বলেন, হাদির হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে...

১ দিন আগে


ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কক্ষে বসে ছবি আঁকাকে কেন্দ্র করে চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া, ছাত্রত্ব বাতিল এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হল ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।অভিযোগটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৯০১০...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom