জাতীয়

‘অপরাধী ধরার পরিকল্পনা আগাম বলা যায় না’: চট্টগ্রামের পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


‘অপরাধী ধরার পরিকল্পনা আগাম বলা যায় না’: চট্টগ্রামের পুলিশ সুপার

ছবি: সংগৃহীত


আগাম ঘোষণা দিয়ে অনেক ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলেও অপরাধী ধরার অভিযানের পরিকল্পনা আগে থেকে প্রকাশ করা যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৌশল প্রকাশ করা হলে অপরাধীরা সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তারের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে এসপি মাসুদ আলম বলেন, “আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এগুলো আগাম ঘোষণা দিয়ে করা যায় না। নির্বাচন বা অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আগাম ঘোষণা দিয়ে করা সম্ভব হলেও অপরাধী ধরার পরিকল্পনা আগে থেকে জানানো হলে তারা আমাদের পরিকল্পনা সম্পর্কে জেনে যাবে। আমরা চাই না তারা সেই সুযোগ পাক। তবে এটুকু বলতে পারি, জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধী চক্রের বিষয়ে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে এবং এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “কোনো অপরাধী চক্রকে এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। যারা এ ধরনের তৎপরতায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৫৪) এবং একই এলাকার মহসিন (৩৩)।

পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি ধামা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ইউনিয়নের ছাতিভাঙা এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক ও আরও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়ে এসপি মাসুদ আলম বলেন, “চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার সুযোগ নিয়ে ছোট ছোট সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছে। জেলা পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বঙ্গভবনে দায়িত্ব পালন, সংসদ ভবনের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বঙ্গভবনে দায়িত্ব পালন, সংসদ ভবনের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বঙ্গভবনে অফিস করবেন এবং জাতীয় সংসদ ভবনে স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের

৮ ঘন্টা আগে


মধ্যরাতে স্কুল কমিটির নির্বাচন স্থগিত : প্রতিবাদে অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন
মধ্যরাতে স্কুল কমিটির নির্বাচন স্থগিত : প্রতিবাদে অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির ইশারায় শুক্রবার মধ্যরাতে নির্বাচন স্থগিত করা হয়! নির্বাচন স্থগিতের প্রতিবাদে সচেতন অভিভাবক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন...

১০ ঘন্টা আগে


পরবর্তী রাষ্ট্রপতির নাম স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে: মির্জা ফখরুল
পরবর্তী রাষ্ট্রপতির নাম স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে: মির্জা ফখরুল

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী

১১ ঘন্টা আগে


বাংলাদেশে নারী রাষ্ট্রপতি চাইলেন পিনাকী ভট্টাচার্য
বাংলাদেশে নারী রাষ্ট্রপতি চাইলেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‘বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom